সংখ্যালঘু পরিবারের মা ও মেয়েকে স্বেচ্ছাসেবক ও যুবলীগ নেতাদের গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পটুয়াখালী ছাত্র-যুব ঐক্য পরিষদ।

শনিবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।

বক্তারা এ গণধর্ষণ ও দেশে চলমান গুপ্তহত্যার তীব্র নিন্দা এবং এসব অনৈতিকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, বাউফলের তেঁতুলিয়া নদীতে গত শনিবার গভীর রাতে সংখ্যালঘু পরিবারের মা-মেয়েকে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তিন নেতাসহ ছয়জন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত রোববার পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মা-মেয়ে ও ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

এ দিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নূর আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. রহিম মীরকে দল থেকে গত সোমবার সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই কারণে একইদিন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সোহেল মৃধাকেও বহিষ্কার করা হয়।

ওএফ