রাজধানীর মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে ১০ জন নিহতের ঘটনাকে দুর্ঘটনা বললেন-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল।তিনি বলেন,এটা একটা দুর্ঘটনা।
শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,'আমার কাছে রাত সাড়ে তিনটার দিকে একটা ইনফরমেশন আসে।সংঘর্ষের ঘটনা ঘটে সকালের দিকে।'
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন-খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কী উদ্যোগ নিয়েছেন? বিষয়টি এড়িয়েস্বরাষ্ট্র প্রতিমন্ত্রীবলেন,বিকট শব্দে পটকা ফোটার খবর তিনি পেয়েছিলেন।
কালশীতে অগ্নিদগ্ধ হয়ে এক পরিবারের সাতজনের মৃত্যু ও সংঘর্ষের ঘটনায় কেউ ইন্ধন দিয়ে থাকলে বা উস্কানি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন ঘোষণা দিলেও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন নানাভাবেই লাগতে পারে। ঘিঞ্জি এলাকা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,আতশবাজি ও পটকা থেকে আগুন লেগে যেতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন নিহত লোকজনের স্বজনেরা। এছাড়া নিহত ১০ জনের মধ্যে আজাদ নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





