ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সোহেলকে কেরানীগঞ্জ নুরেরচরের নিজ বাড়ি থেকে ফের গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর ৫টা ১৮ মিনিটে তাকে গ্রেফতার করে কারা পুলিশ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ানের নেতৃত্বে কারা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১৭ নং ওয়ার্ডের টয়লেটের ভেন্টিলেটর খুলে পালিয়ে যান সোহেল। একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

এ ঘটনায় ঢামেক হাসপাতালে দায়িত্বরত দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন- আজিজুল হাকিম (ব্যাচ নং ১২৫৯১) এবং নজরুল মানিক (ব্যাচ নং- ১২৯৭২)।


এমএনজে