গত ২৩ মে থেকে ২৩ জুন পর্যন্ত এক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিজিবি সদস্যরা প্রায় ১৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরা মালামাল জব্দ করেছে। বিজিবির পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে।

খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, চোরাই পথে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১৪ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৪২ টাকার শাড়ী, থ্রি পিস,শার্ট, থান কাপড়, প্লাস্টিক পাটি, কসমেটিকস, তৈরী পোষাক, খাদ্য দ্রব্য, কীটনাশক ঔষধ, মটর সাইকেল, তুলা, ইমিটেশন গহনা, জিরা, দুধ, কম্বল, সিনথেটিকস কাপড়, ইলেক্ট্রিক্স ও মটর পার্টস, পিস্তল, স্টীল সামগ্রী, লাইট, বিড়ি, কলম, ম্যাগাজিন ও সাইকেল জব্দ করেছে ৩৮ বিজিবি সদস্যরা। এছাড়া আরো ৩ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৫৪৬ হাজার টাকার চোরাই পণ্য আটক করে ২৬ বিজিবি সদস্যরা।

খুলনা ২৩ বিজিবি সদস্যরা এক কোটি ১০ লাখ ৪৫ হাজার দু'শ ত্রিশ টাকার চোরাই পন্য আটক করেছে। নীল ডুমুর বিজিবি ১৪ লাখ ২৫ হাজার ২২৮ টাকার চোরাকারবারী পণ্য আটক করেছে।

জেডআই