গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামে বাঁশের সাকো নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে তেলিগাতি গ্রামে একটি বাঁশের সাকো নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এমকে