দিনাজপুরে আজ শনিবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।সারাদিনেও সুর্যের মুখ দেখা যাচ্ছে না এখানে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে বাতাসের আদ্রতা কমতে শুরু করেছে।
শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে দরিদ্র মানুষের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে বলে আশকা করছে আবহাওয়াবিদরা।
এই কনকনে শীতে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। তারা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগী সংখ্যা।
হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা মৃদু শৈত প্রবাহ ও হিমেল হাওয়ার কারনে শীত বেশি বেড়েছে। শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় যানবাহন চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে। এর পরও বাড়ছে সড়ক দূর্ঘটনা।
ইআর





