ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আলমগীর তালুকদার (৫৫) ঝালকাঠি জেলার নলসিটি থানার ডা. এবিএম আব্দুল মোতালেবের ছেলে।
জানা গেছে, শুক্রবার ভোরে আলমগীর অসুস্থ নিকট আত্মীয়তে দেখতে মোটরসাইকেলে করে ভাঙ্গায় আসছিলেন। এ সময় ওই সড়কের ফরিদপুর-বরিশাল মহসড়ক সংলগ্ন ভাঙ্গা স্টেশন এলাকায় মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত যান ধাক্কা দেয়। স্থানীয় জনতা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক মো তাহের জানায়, নিহতের মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
এআই





