রাজধানীর ডেমরা এলাকায় অভিনব কায়দায় হচ্ছে চুরি। রবিবার সকাল ১১টায় ডেমরার একটি বাসা থেকে লেপটপ চুরির অভিযোগ উঠেছে! ডেমরার পারা-ডগাই ৩০৪/১৭ কোনাপারার বাসা খেকে লেপটপ চুরি হয় বলে জানান ওই বাসার ভারা টিয়া।

ভুক্তভোগী আরিফ শেখ বোরহান উদ্দিন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তিনি চুরি করার কৌশল বর্ণনা করে জানান, চক্রের মূল চুরির ভুমিকা পালন করে একটি বাচ্চা (১০) মেয়ে ও একজন (৩০) মহিলা। এই সক্রিয় চক্রটি চুরি কারবারি করে আসছে কিছুদিন ধরে।

আরিফ বলেন, যেই ঘরের দরজা খোলা পায়, প্রথমে বাচ্চা মেয়েটি গেট খুলেই ঢুকে যায় ঘরে! তারপর সুবিধা পেয়ে গেলেই চুরি করে পালায়! ধরা পরলেই মেয়ে বলে আমি বাথরুম এ যাব অতঃপর মহিলা নাম ধরে ডাকতে ডাকতে অই ঘরের মানুষ কে বলে উনি ভিক্ষা করে মেয়ে বাথরুম ধরার জন্য ঘরের ভেতর ঢুকে গেছে বলে। এই সিম্পেথির জন্যই মানুষ চোরকে হাতে নাতে ধরা সত্ত্বেও ছেড়ে দেয়!

ভুক্তভোগী আরিফ লেপটপ চুরির দায় ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং তার অভিযোগ পুলিশ আমলে নিয়েছে বলে জানায়।

এএস