বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ডেমরা কোনাপাড়া বাঁশেরপুর পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল ও তার বন্ধু ইমন গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত একটার দিকে নাজমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইমনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এনএইচ