দগ্ধদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এস