চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসাএক যাত্রীর লাগেজ থেকে ১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ২৮টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক বিভাগ।
এ ঘটনায় ওই যাত্রীকেও আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে এসব সোনার বার উদ্ধার হয়।
কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল উদ্ধারের সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, গত শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। বৃহষ্পতিবার তিনি লাগেজ নিতে এলে স্ক্যান করার সময় তার লাগেজে বারগুলো ধরা পড়ে। এসময় যাত্রীকেও আটক করা হয়েছে।
ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





