বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ সংস্কার ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
এ সময় অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি বন্ধে আইন অমান্যকারী বাড়ির মালিকদের ফৌজদারি আইনে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার মানববন্ধনে বলেন, ‘ভাড়াটিয়ারা এখন বাড়ির মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। আইনের তোয়াক্কা না করে বছরে ২-৩ বার ভাড়া বৃদ্ধি করছেন তারা।’
তাদের ফৌজদারি আইনে বিচারের আওতায় আনতে হবে। ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে মালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা ও জামাল শিকদার।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





