গাইবান্ধায় নাশকতা মামলায় শিবিরের এককর্মীসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানা এলাকা থেকে শিবিরের এককর্মী ছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় সদর, সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি, ফুলছড়ি, সুন্দরগঞ্জ থানা থেকে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার শিবিরকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
এসএইচ





