চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ২৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে সাতকানিয়া থেকে জামায়াতের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়া বাঁশখালী ও লোহাগাড়া থেকে ২৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ৩১৩ জনের মধ্যে নিয়মিত মামলার ১৯ জন এবং ২৯২ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি আছে বলে জানান এএসপি নাঈমুল হাছান।

ইআর