গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি অবৈধ দখলে থাকায় তিন বছরেও ঠিকাদার কাজ শেষ করতে পারেনি।

বৃহস্পতিবার সরজমিনে জানা গেছে, শোভাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ এক বছর পূর্বে শেষ হয়। কিন্তু একশ্রেণির অসাধু ব্যাক্তি উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমির উপর ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করে অবৈধভাবে ভোগ-দখল করায় ঠিকাদার উপ-স্বাস্থ্য কেন্দ্রের রাস্তা ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ করতে পারছে না।

এ কারণে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চালু না হওয়ায় এলাকার জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। অবৈধ দখল উচ্ছেদ করে এলাকাবাসী রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণ করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এলাকাবাসী বিভিন্ন দফতরে আবেদন করেছেন।

কেএইচ