লালমনিরহাটের পাটগ্রাম বাজারে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
জানাগেছে, ২৩ নভেম্বর বুধবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবসায়ী লাইসেন্স না থাকা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, স্বাস্থ্য বিধি না মানা, অবৈধভাবে এ্যাসিড ব্যবহার রোধ, কম্পিউটারে অবৈধ পর্ণগ্রাফি ব্যবসার দায়ে ২৪ টি মামলায় ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। পাটগ্রাম উপজেলায় এই প্রথম দিনব্যাপী অভিযান চালিয়ে সর্বাধিক মামলা ও দন্ডাদেশ প্রদান হয়।
পাটগ্রাম সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি.এম.এ মমিন জানান, অত্যাবশকীয় পণ্য আইনের বিধান মোতাবেক জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শামসু দোহা/নাজিব





