প্রথম দিকে বৃহস্পতিবার ঈদ হওয়ার বিষয়টি সিদ্ধান্ত দিলেও পরবর্তীতে নতুন সিদ্ধান্ত দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল মঙ্গলবার রাত ৯টায় সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার সারাদেশে পালন হচ্ছে ঈদ।

কিন্তু রাত ১১টায় কুড়িগ্রাম, লালমনিরহাটের কিছু অঞ্চলের মানুষ চাঁদ দেখতে পেয়েছে বিষয়টি আমলে নিয়ে ফের নতুন সিদ্ধান্ত দেয় চাঁদ দেখা কমিটি।

প্রথম সিদ্ধান্তে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ঈদ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

এ সিদ্ধান্তের পর কুড়িগ্রামের তিন উপজেলা, লালমনিরহাটের এক উপজেলায় চাঁদ দেখা গেছে মর্মে দ্বিতীয় দফায় আবারও বৈঠকে বসেন চাঁদ দেখা কমিটি।

এরপর রাত ১১টার দিকে জানানো হয় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

বৈঠকে মন্ত্রী বলেন, রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে খবর পান। কুড়িগ্রাম জেলার ডিসি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে চাঁদ দেখা কমিটি নতুন করে এ সিদ্ধান্ত নেন।

জেড