পার্বত্য চট্রগ্রামের স্বার্বভৌমত্ব ও বাঙালিদের রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এবং পাবর্ত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মো: আবদুল হামিদ রানা ।
পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমান কর্তৃক প্রেরিত এক ইমেল বার্তায় উক্ত আহবান জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, রমেল চাকমা একজন দেশদ্রোহী উপজাতি সন্ত্রাসী। ।দেশপ্রেমী সেনাবাহিনী'কে নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন উপজাতি সন্ত্রাসীরা।
সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে দেশদ্রোহী উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা।তাই সকল দেশপ্রেমীক নাগরিক বৃন্দ উপজাতি সন্ত্রাসীদের কে সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখে দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এটা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার। খুনের মতো অস্বাভাবিক মিথ্যাচার করা হচ্ছে। দেশরক্ষক সেনাবাহিনী রমেল চাকমার মৃত্যুর সাথে দায়ী নয়। রমেল চাকমাকে একজন সন্ত্রাসী উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, রমেল চাকমাকে সেনাবাহিনী ও পুলিশ আটকেরর চেষ্টা কালে সে পাহাড় থেকে লাফ দিয়ে রাস্তায় দৌড়িয়ে পালাতে গিয়ে সিএনজি'র সাথে ধাক্কা খেয়ে আহত হয়।
পরে দীর্ঘদিন পুলিশি নিরাপত্তাসহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে, তার জন্য মৃত্যুর দায় সেনাবাহিনীর উপর চাপিয়ে দেওয়া হবে, সেইটা হতে পারেনা। সেনাবাহিনী হচ্ছে দেশরক্ষক, সেনাবাহিনী শুধু বাংলাদেশের অঞ্চলে শান্তি স্থাপনের জন্য নয়, বিশ্বেও সুনাম কুড়িয়েছে।
এসময় তারা দেশের স্বাধিনতা সার্বোভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আবু বকর/জেড





