নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে মান্দা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়ার বাসিন্দা এহতেশাম (৪০) ও তার ছেলে শুভ (১২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে ছেলেকে মোটরসাইকেলে নিয়ে রাজশাহী-নওগাঁ সড়ক ধরে মহাদেবপুরে ফিরছিলেন এহতেশাম। পথে মান্দায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মান্দা থানায় নিয়ে আসে।
মান্দা থানার পরিদর্শক(ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাস আটক করা যায়নি।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





