কক্সবাজারের উখিয়ার মাদারবনিয়ায় বাঙ্গালীর জমি জোর দখলের পায়তারা করছে এক চাকমা নেতা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে হাজী কবির আহমদ বাদী হয়ে কেমরু চাকমা সহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই যে কোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
অভিযোগে প্রকাশ, মাদারবনিয়া গ্রামের হাজী মিয়া হোছনের ছেলে হাজী কবির আহমদ ভিলেজারী সূত্রেপ্রাপ্ত ও আবাদ করা ২ একর ৬০ শতক জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ সহ ভোগ দখল করে আসছেন। গত কিছু দিন পূর্ব থেকে একই গ্রামের মৃত ছানিপু চাকমার ছেলে কেমরু চাকমা (৬০), তার ছেলে অংতাইংছা চাকমা (২৫), কালাইয়া চাকমা (২৮), চন্দ্র কুমার চাকমা (২২) ও ধনু রাম চাকমার ছেলে চাকানো চাকমা (৩৭), অংলাইগ্য চাকমা (৫৯) হাজী কবির আহম্মদের জমি জোর দখলের চেষ্টা করে আসছেন।
এ ঘটনায় কবির আহমদ স্থানীয় ভাবে সালিশ দিলে ক্ষিপ্ত হয়ে গত ২১ জানুয়ারী বিকাল ৪টায় চাকমারা কবির আহম্মদের জমিতে প্রবেশ করে রোপিত ধান নষ্ট করে এবং চাষাবাদের সরঞ্জাম নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, চাকমা সম্প্রদায়ের লোকেরা নিজেদের সংখ্যাগরিষ্ট নৃগোষ্টী পরিচয়ে লোকজনের জমি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ হাজী কবির আহমদ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
মানিক/নাজিব





