ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ জুলাই থেকে। লঞ্চ মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এ খবরটি নিশ্চিত করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী আরও জানান, লঞ্চ মালিকরা যাতে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে কড়া নজরদারি থাকবে।
এ ছাড়া, লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী বহন করা না হয় সেজন্য লঞ্চঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি লঞ্চের যাত্রীবহন ক্ষমতা কত তাও লঞ্চের সামনে লেখা থাকতে হবে বলে জানান মন্ত্রী।
শাজাহান খান বলেন, যাত্রী নিরাপত্তার স্বার্থে লঞ্চ ও স্পিডবোটে লাইফ জ্যাকেট রাখতে হবে। অদক্ষ শ্রমিক যাতে নৌযান বা লঞ্চ না চালান সেটি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চের ছাদে কোনো যাত্রী ভ্রমণ করতে দেওয়া হবে না।
ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে জরুরি পণ্যবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ থাকবে। এ সময় নৌপথে সব প্রকার জাল ফেলা বন্ধ রাখতে হবে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া লঞ্চঘাটে প্রবেশ ফি দিতে হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।
ঢাকা, ০৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ জুলাই
ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ জুলাই থেকে। লঞ্চ মালিকদের সঙ্গে এক বৈঠক শেষে এ খবরটি নিশ্চিত করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ২
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে একটি লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন।
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
গত মে মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এক মাসেই মোট ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন।
কালবৈশাখীর তাণ্ডব চাঁদপুর ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০
ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারও যাত্রী।
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
জ্বালানি তেলের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব
দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা।
















