সাতক্ষীরায় আরিফা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগের পর থেকে গৃহবধূর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
আজ সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর আরিফা খাতুন মারা যান। তিনি সদর উপজেলার ব্যাংদহা গ্রামের সুজন হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ আরিফাকে হত্যা করা হয়েছে, নাকি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এআই





