ভোলার লালমোহনে পুত্রকে বৈদ্যুতিক শক থেকে বাঁচাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বাবা। শুক্রবার (১১মে) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মেম্বার জানান, ঘটনার সময় নিজেদের একটি পানের বরজে কাজ করছিল বাবা কৃষ্ণ কমল ও তার ছেলে পরীক্ষীত। কাজের এক পর্যায়ে পরীক্ষীত দেখতে পায়, বিদ্যূতের তার পানের বরজের উপর দিয়ে দুলছে।
পরীক্ষীত এই তার হাত দিয়ে ধরে সোজা করতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরীক্ষীতের বাবা কৃষ্ণ কমল এ ঘটনা দেখে বাঁচাতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে বিদ্যূতায়িত হয়ে আহত ছেলে পরীক্ষীতকে লালমোহন হাসপাতারে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শাহীন/জেড





