চুয়াডাঙ্গায় দামুড়হুদা কুতুবপুর সীমান্ত থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার স্বর্ণের গহনা আটক করে বিজিবি।
আজ (মঙ্গলবার) ভোর ৫ টার দিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৩৩৬ জোড়া চুড়ি, ৩৪৫৬ জোড়া কানের দুল, ২৪৪৮ পিস গলার চেইন, ৪৩২০ পিস নাকের নোলক, ১৯২ পিস পুঁতির মালা, ৬০৪৮ পিস কপালের টিপ রয়েছে বলে বিজিবি জানায়।
বিজিবি আরও জানায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তের ৯৩/৬ আর পিলারের কাছে ওঁৎ পেতে ছিল। এ সময় ভারত থেকে ৭-৮ জন চোরাচালানী বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধাওয়া করলে তারা এ সমস্ত গহনা ফেলে পালিয়ে যায়। মালামালগুলো দর্শনা কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ