হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৮০০ গ্রাম সোনা ও ১৮ হাজার ২৪০ মার্কিন ডলারসহ মো. আসলাম শেখ নামে সিভিল অ্যাভিয়েশনের এক ইমামকে আটক করা হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শনিবার ভোর সোয়া ৫টার দিকে তাকে আটক করে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আল আমীন জানান, আসলাম শেখ টিকে-৭১২ ফ্লাইটে মিসরের কায়রো থেকে শনিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

তিনি আরও জানান, পাচারের উদ্দেশ্যে ইমাম ওই সোনা ও ডলারগুলো অবৈধভাবে আনেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর