যশোরের শার্শায় বজ্রপাতে আবেদিন (৩০) নামে এক ইট ভাটার শ্রমিক নিহত হয়েছেন।
নিহত আবেদিন উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মো. নবাব আলীর ছেলে। এবং বড়বাড়িয়া গ্রামে অবস্থিত টাটা ইটভাটার শ্রমিক।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে আবেদিন গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মইনুদ্দিন রনি জানান, বজ্রপাতে আহত আবেদিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে আবেদিন নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি শার্শার বাগাডাঙ্গা গ্রামে।
নাছির/এসএম





