মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে সোমবার গভীর রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ডাকাত দল।
গ্রামবাসী জানান, রাত দেড়টায় রাজনগর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে একদল ডাকাত ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ঘরে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে হাকিমের ছোট ভাই সাকিব, প্রতিবেশী শফি, শাকি ও মাফিনের বাড়িতে একই কায়দায় ডাকাতি করে তারা।
ভুক্তভোগীরা জানান, ডাকাত দল তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে ডাকাতি শেষে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবিব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য রাত থেকে পুলিশি অভিযান চলছে।
কেএইচ





