সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনের পর এবার আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মারামারি হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের মালিবাগ ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশতাক আহমেদের সমর্থকদেরকে বেধড়ক পিটিয়েছে সরকার সমর্থিত প্রার্থী সরদার পারভেজের লোকজন।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ১৫ জন লোক আহত হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শন করে চলে গেছেন। তবে ভোট কেন্দ্রের ভিতরে জাল ভোটের মহড়া চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশতাকের সমর্থকরা।

এদিকে উত্তরের ২২ নং ওয়ার্ডের বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাদে বাকি সবার পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

জেডআই