বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ।
মোনাজাতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের প্রায় ৩০-৩৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। দু’হাত তুলে মহান আল্লাহর দরবারে নিজেদের পাপের জন্য ক্ষমা এবং সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন মুসল্লিরা।
পৃথিবীর সকল মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হচ্ছে।
এমবি





