ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা ও কাউন্সিলররা শপথ নিচ্ছেন আজ।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা ২০ মিনিটে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় নবনির্বাচিত মেয়ররা শপথ নেবেন।
চট্টগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এআর





