জীবনের প্রায় ছয় দশক পার করে এবার সংসার করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল।

প্রায় ছয় মাস আগে থেকেই চলছে গুঞ্জন। বাতাসে খবর বেরিয়েছিল মন্ত্রী বিয়ে করছেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তিনি। আর ওই ঘোষণার বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে আজ।

বুধবার মন্ত্রীর গায়ে হলুদ মাখনো হবে। আয়োজন করা হচ্ছে- বিবাহোত্তর সংবর্ধনা ও বৌ-ভাত। মন্ত্রীর হবু স্ত্রী হনুফা আক্তার রিক্তার গায়েও হলুদ মাখানো হবে আজই। ইতোমধ্যেই গায়ে হলুদের উপকরণ বরের পরিবার কনের বাড়িতে পাঠিয়েছেন।

অন্যদিকে কনের পরিবারের পক্ষ থেকেও বরের বাড়িতে উপকরণ পাঠানো হয়েছে। বর-কনের পারিবারের পক্ষ থেকে জানা গেছে, সংসদ ভবনের অভিজাত হাউসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ৩১ অক্টোবর শুক্রবার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের মুন্সিবাড়িতে বরযাত্রীরা আসবেন। ওই যাত্রায় মন্ত্রী মুজিবুল হকের সঙ্গে থাকবেন আত্মীয়-স্বজন ছাড়াও দলীয় নেতাকর্মীরা। ১৪ নভেম্বর বৌ-ভাতের অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানা গেছে।

জেএ