২৩৮ বোতল ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম নামে ১ ইঞ্জিনভ্যান চালককে আটক করেছে পুলিশ।

জেলার দহাকুলা এলাকা থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক রাকিবুল ইসলাম সদর উপজেলার আলিপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি ফেনসিডিলের চালানটির মালিক বয়রা গ্রামের মো: মোস্তফার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভ্যানে নিয়ে রওয়ানা হয়ে আটক হন।

এমদাদুল হক শেখ আরও জানান, আমদানি নিষিদ্ধ এ ফেনসিডিলগুলো ভারত থেকে আনা হয়েছে। এর মূল মালিক মোস্তফাকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এমকে