আজ সোমবার ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে স্থবির হয়ে পড়েছে বেনাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য। বেনাপোল বন্দরের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হযে পড়ায় বন্দর থেকে মালামাল খালাশ বন্ধ হয়ে পড়েছে। বেনাপোল বন্দর থেকে পচনশীল পন্য সহ ধরনের মালামাল পরিবহন বন্ধ থাকায় তা পচন ধরতে শুরু করেছে।
বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ভারত থেকে আমদানি করা ৮০ ট্রাক পিয়াজ, ১০ ট্রাক মাছ , ৮ ট্রাক চাউল ও ২ ট্রাক অক্সিজেন বন্দরে আটকা পড়েছে।বন্দর থেকে পন্য খালাশ বন্ধ থাকায় ভারত থেকে আসা পন্যবোঝাই ট্রাকের ভয়াবহ জট সৃস্টি হযেছে। বন্দরের শেড গুলোতেও পন্যজট সৃস্টি হয়ে ভয়াবহ পরিস্থিতির দেখা দিয়েছে। ইতিমধ্যে পচনশীল পন্য চালানগুলোতে পচন ধরতে শুরু করেছে।বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বানিজ্য রয়েছে স্বাভাবিক।
আজো ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন পরিবহন কাউনটার ও হোটেল গুলোতে। বৃদ্ধ ,নারী ও শিশু সহ ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা নানা দূর্ভোগের শিকার হচ্ছে। পরিবহন শ্রমিকরা বেনাপোল বন্দরের প্রধান সড়কে আমদানি ও রফতানিকৃত পন্য বোঝাই ট্রাক পরিবহনে বাধা দিচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক আ: জলিল জানান, পরিবহন ধর্ম ঘটের কারনে বন্দর থেকে মালামাল খালাশ নিতে পারছে না ব্যবসায়ীরা। পচনশীল পন্য বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আটকা পড়ে নষ্ট হতে শুরু করেছে।
এআই





