নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকশন। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়া আটারো বাড়ি সড়কের আদমপুর এলাকায় সিলেট থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। আহত যাত্রীদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





