ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে নারী ওশিশুসহ ৪২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ২৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর রাতে বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে একদল নারী শিশু বাংলাদেশে প্রবেশ করছে।

এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ১৬ জন নারী, ১০ জন শিশু ও ১৬ পুরুষকে আটক করে সকালে পোর্ট থানায় সোপর্দ করা হয়। থানা পুলিশ তাদেরকে যশোর কোর্ট হাজতে প্রেরণ করেছেন।

আটককৃতদের মধ্যে ৩৪ জনের বাড়ি নাটোরের সিংগায় বাকি ৮ জন যশোর, নড়াইল, খুলনা বাগের হাট গোপালগঞ্জ জেলার অধিবাসী।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানায়, আটককৃতদের অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর