সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ গেটে ককটেল বিস্ফোরণকালে  দুই যুবককে আটক করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, শহরের মাহমুদপুর মহল্লার আমিনুল ইসলাম (২৮) ও সদর উপজেলার বহুলী এলাকার মাসুদ রানা (২০)।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, দুপুরে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদী নেতাকর্মী নিয়ে কলেজে যাচ্ছিলেন। এ সময় কলেজের গেটে  একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়। সে সময় দিয়ে ওই দুজনকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এসএইচ