আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র কোন সেটে হবে, তা নির্ধারণ করা হবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে।

আজ রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় তদারক কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে (প্রশ্নের) সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে।

সোহরাব হোসাইন বলেন, এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে।

এ বছরের ২ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত।

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।

এসএম