রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে মো: রফিক (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা পুলিশ।

এ সময় তার শরীর তল্লাশি করে ৫ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে অভিযান চালিয়ে মাদককারবারি রফিককে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রফিকের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলিপাড়ায়। তার বাবার নাম মো: ইউসুফ। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি ও সরবরাহের জন্য ঢাকায় নিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় (কমলাপুর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমবি