নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে তার জন্মভূমি নূর মোহাম্মদ নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নূর মোহাম্মদ গ্রন্থাগার মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, গোলাম মোর্তজা স্বপন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এমএম