ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা মো. শামছুদ্দীন (রহ.)’র ৭ম মৃত্যুবার্ষিকী কাল।
এ উপলক্ষে বাদ জুমা আগ্রাবাদ এক্সেস রোডস্থ মাওলানা শামছুদ্দীন (রহ.) ফাউন্ডেশন মিলনায়তনে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল, অনুষ্ঠিত হবে।
উক্ত মহতি আলোচনা সভায় দেশবরেণ্য আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামবাসীকে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ২০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, মরহুমের পুত্রদ্বয় জাগপা’র চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মুজাফফর মো. আনাছ ও মো. মোজাহেদুল ইসলাম অনুরোধ করেছেন।
মাসুম/এমবি





