লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়ে সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে গত তিন দিনে পুলিশ ১৫৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে গত তিন দিনে ১৫৩জন গ্রেফতার হল। উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র, গুলি, মাদকদ্রব্য। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের এই বিশেষ অভিযান চলবে।

কেএইচ