গাইবান্ধা জেলার ৭ উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ২ কর্মী ও বিভিন্ন মামলার পলাতক ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত থেকে শুক্রবার (২২ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, নাশকতা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরো ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এমআইএস