পিরোজপুরের কাউখালী উপজেলায় এক বছর বয়সী এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নিহত শিশু জুলহাস কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মিরাজ সরদারের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গোসনতারা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের এক গৃহবধূ তার এক বছর বয়সী শিশু জুলহাসকে ঘরের মেঝেতে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুর হতে শিশুটিকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী আরো জানায়, স্বজনরা মরদেহ বাড়িতে নেয়ার পথে হঠাৎ শিশুটি কিছুটা নড়ে ওঠে। এতে পরিবারের স্বজনরা শিশুটি বেঁচে আছে এমন আশায় দ্রুত পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দ্বিতীয় দফায় মৃত ঘোষণা করেন।
এআই





