রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১৪শ’ পিচ ইয়াবাসহ রাসেল তালুকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

কমলাপুর রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রাসেল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল ব্যাগে করে ইয়াবা বহন করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেল স্টেশনে ওই ট্রেনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ওএফ