ফরিদপুরের মধুখালীতে কাভার্ডভ্যান চাপায় সুজন সরদার (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মনকান্দা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সুজন উপজেলার দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার পিতার নাম জামাল সরদার। বাড়ী উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামে।

করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে পুলিশ আটক করতে পারেনি।

এমকে