রংপুরের পীরগঞ্জে বাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতের নাম জাহাঙ্গীর (২৫)।

শুক্রবার সকালে আজমিরি পরিবহন নামের একটি নাইটকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কোচটি ঢাকা থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। হতাহতরা সবাই লালমনিরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল গনি জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নাইটকোচটি পীরগঞ্জের মজিদপুর এলাকায় মহাসড়কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামের ওই যুবক মারা যান। স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহত ২০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করে।

যাত্রীরা জানান, ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস