বজ্রপাতে ফাহিম (৮) ও ইমনা (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শিশু। নিহত ফাহিম স্থানীয় হুমায়নের ছেলে এবং ইমনা জলিলের মেয়ে। আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার সাতবাড়িয়া গ্রামে এই বজ্রপাত ঘটে।
জানা গেছে, দুপুরে সাতবাড়িয়া মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এসময় বজ্রপাত ঘটলে দুই শিশুর মৃত্যু হয়। এ সময় আরও তিন শিশু আহত হয়। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নেয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের বয়স ৬ থেকে ১০ বছর।
ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





