খুলনার পাইকগাছায় চিংড়ির ঘেরের মাটি কাটার সময় ৩২টি গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডগুলো উদ্ধারে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছেন।

পুলিশের ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এগুলো পুঁতে রাখা হয় বলেও জানান ওসি।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে গ্রেনেডগুলো সেখানে পাওয়া যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল শেখ জানান, লষ্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল কালামের ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেড দেখা যায়।

এলাকাবাসী গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেডগুলো দেখে উদ্ধারের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

এএস