নোয়াখালীতে হরতালের সমর্থনে মিছিল করলৈ ২০ দলের নেতাকর্মীদের সাতে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে বিএনপি ও শিবিরের কর্মীরা মিছিল করতে গেলে পুলিশ এলোপাতাড়ি গুলি করে।
এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে রেদোয়ান আহমেদ শামীম (২০) ও আল হেলাল (২১) আহত হয়েছেন। এ সময় পুলিশ ৭ জন কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আজ জেনারেল হাসপাতাল, মাইজদী বাজার, জামে মসজিদ চত্বর, দত্তেরহাট সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
মিছিলগুলোর নেতৃত্ব দেন জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, যুবদল নেতা বাবলু, আলমগীর, নোয়াখালী কলেজের শিবির সভাপতি আমিরুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক শামীম।
ইআর





