রাজধানীর মহাখালীর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় তোফাজ্জল হোসেন (৪৫) নামের এক প্রাইভেকার চালক দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।

সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তোফাজ্জল বারিধারা এলাকার আব্দুর রউফ নামের এক ব্যাক্তির গাড়ি চালক।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান জানান, তোফাজ্জল ডিউটি শেষে মোটর সাইকেল যোগে নিজ বাসা মহাখালী ক্যান্সার হাসপাতালের কোয়ার্টারে যাচ্ছিলেন। এ সময় কাঁচাবাজার এলাকায় পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। তোফাজ্জল ঘাড়ের ডানপাশে ও বাম বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন।

ওসি জানান, আহত অবস্থায় এক পথচারী তোফাজ্জলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
এমই